কখন ব্যবহার করবেন
যেদিন, যে সপ্তাহে বা যে মাসে বাহন কাজ করে: দৈনিক ভাড়া, চুক্তি, ট্রিপ বা অন্য যেকোনো আয়।
কোথায় পাবেন
- + → আয় যোগ
- বাহনের পর্দা → আয় যোগ করুন
যা লাগবে
- বাহন ও আয়ের ধরন: নির্দিষ্ট দৈনিক ভাড়া / জমা, নির্দিষ্ট চুক্তি, ট্রিপভিত্তিক, বা অন্যান্য আয়।
- সময়: এক দিন, এই সপ্তাহ, গত সপ্তাহ, এই মাস, গত মাস, বা নিজে তারিখ বাছুন।
- অঙ্ক — দৈনিক ভাড়ায় দৈনিক হার। ঐচ্ছিক: ট্রিপের সংখ্যা, চালক, নোট।
ধাপ
- + চেপে “আয় যোগ” বাছুন, অথবা বাহনের পর্দায় “আয় যোগ করুন” চাপুন।
- বাহন ও আয়ের ধরন বাছুন।
- সময় বাছুন। শুরু ও শেষ — দুই দিনই গোনা হয়।
- দৈনিক ভাড়ায় দৈনিক হার লিখুন: অঙ্ক নিজে থেকে হার × দিন হয়, তবু বদলাতে পারবেন। ট্রিপভিত্তিক আয়ে আসল আয়ের অঙ্ক লিখুন, চাইলে ট্রিপের সংখ্যাও।
- চাইলে চালক বাছুন। একই সময়ে টাকা পেয়ে থাকলে “এখনই টাকা পেয়েছেন?” চালু করে যত পেয়েছেন আর যেদিন হাতে এসেছে তা লিখুন।
- “সংরক্ষণ করুন” চাপুন।
উদাহরণ
- দৈনিক হার × ৭ দিন
- ৳১,০০০ × ৭
- অর্জিত আয়
- ৳ ৭,০০০
- এখনই পাওয়া টাকা
- ৳ ৫,৫০০
- আদায় বাকি
- ৳ ১,৫০০
একবার সংরক্ষণে আয় আর তার সাথে যুক্ত আলাদা একটি প্রাপ্তি রাখা হয়। কিছুই দুবার গোনা হয় না।
- ২৮ জানু – ৬ ফেব্রু (১০ দিন)
- ৳ ১০,০০০
- জানুয়ারি (৪ দিন)
- ৳ ৪,০০০
- ফেব্রুয়ারি (৬ দিন)
- ৳ ৬,০০০
মাসিক রিপোর্টের জন্য আয় দিনগুলোর মধ্যে সমানভাবে ভাগ হয়। ভাগের পর বাড়তি পয়সা প্রথম দিকের দিনে যায়।
সব অঙ্ক উদাহরণ।
ফলাফল
আয়ের এন্ট্রিতে পুরো অঙ্ক, কত আদায় হয়েছে আর কত বাকি তা দেখায়। খুললে যুক্ত প্রাপ্তিগুলো ও “টাকা পাওয়া লিখুন” পাওয়া যায়।
ভুল ও ব্যতিক্রম
- একটি বাহনের একই দিনের জন্য একটিই আয়ের এন্ট্রি থাকে। নতুন সময় আগের এন্ট্রির সাথে মিলে গেলে অ্যাপ সেটি দেখায় — দেখতে, সম্পাদনা করতে বা বাতিল করতে পারেন। কিছুই মুছে বদলায় না; পরপর লাগোয়া সময় রাখা যায়।
- ভাড়া কখনো নিজে থেকে তৈরি হয় না, চালকের প্রত্যাশিত জমা থেকেও না।
- আংশিক টাকা পেলে ভাড়া কমে না। শুরু থেকেই কম ভাড়া ঠিক হলে কম অঙ্কটিই লিখুন। পরে কিছু মাফ করলে “ভাড়া কমান / মাফ করুন” ব্যবহার করুন।
- সাপ্তাহিক বা মাসিক এন্ট্রির পুরো অঙ্ক তার প্রথম দিন থেকেই পাওনা ধরা হয় (বর্তমান নিয়ম)।
ঠিক করা বা বাতিল
- এন্ট্রি খুলে সম্পাদনা করুন। যা আদায়, সমন্বয় বা ছাড় হয়েছে তার নিচে অঙ্ক নামানো যায় না।
- টাকা পাওয়া, সমন্বয় বা ছাড় যুক্ত থাকলে সেগুলো না সরানো পর্যন্ত এন্ট্রি মোছা যায় না।
- সাপ্তাহিক বা মাসিক এন্ট্রি সম্পাদনা করলে সময়ের চিপে “নিজে বাছুন” দেখায়; পুরো সময় ঠিক থাকে।